শনিবার ২৪ অক্টোবর ২০২৬

৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন দায়িত্বে হাসনাত-সারজিস-আসিফ-পাটওয়ারী

​​​​​​​ঢাকা অফিস

প্রকাশিত: ২১:৪৪, ২৩ অক্টোবর ২০২৬

আপডেট: ২১:৪৪, ২৩ অক্টোবর ২০২৬

নতুন দায়িত্বে হাসনাত-সারজিস-আসিফ-পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব পদে আখতার হোসেন বহাল রয়েছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ। সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সারজিস আলম। এ ছাড়া দলের বিভিন্ন সম্পাদকীয় ও সাংগঠনিক পদেও পরিবর্তন আনা হয়েছে।

শুক্রবার দুপুরে দলের দপ্তর সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সই করা বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত কমিটির তালিকা প্রকাশ করা হয়।

প্রতিষ্ঠার পর প্রায় পৌনে দুই বছর পার হলেও জাতীয় সম্মেলন করতে পারেনি এনসিপি। এর মধ্যে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল আনা হলো। নতুন কমিটিতে কয়েকজন শীর্ষ নেতার দায়িত্ব পরিবর্তন হয়েছে। পাশাপাশি বিভাগীয় সাংগঠনিক দায়িত্বসহ বিভিন্ন সম্পাদকীয় পদে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।

এর আগে দলের মুখ্য সমন্বয়কের দায়িত্বে থাকা নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন। অন্যদিকে, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও দলের মুখপাত্রের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন।

জুলাই গণঅভ্যুত্থানের পর এনসিপির গুরুত্বপূর্ণ নেতা সামান্তা শারমিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। পুনর্গঠিত কমিটিতে তাঁকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিব পদে দায়িত্ব বণ্টন

পুনর্গঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল ও এ কে ফ্লোরা।

যুগ্ম সদস্যসচিব করা হয়েছে আলাউদ্দীন মোহাম্মদকে (আন্তর্জাতিক), এস এম সাইফ মুস্তাফিজকে (কোষাধ্যক্ষ), নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও আতাউল্লাহকে।

আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাহসীন রিয়াজ এবং সহ-আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন আশরেফা খাতুন। দপ্তর সম্পাদক হয়েছেন সাদিয়া ফারজানা দিনা এবং সহ-দপ্তর সম্পাদক ইফতেখারুল ইসলাম।

আইন সম্পাদক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। সহ-আইন সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট এরশাদুল বারি ও অ্যাডভোকেট ছেহায়েত উল্লাহ। প্রচার সম্পাদক হয়েছেন জয়নাল আবেদীন শিশির। সহ-প্রচার সম্পাদক হয়েছেন মেজবাহ কামাল মুন্না ও শাহাদাত হোসেন। শিক্ষা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত এবং সহ-শিক্ষা সম্পাদক হয়েছেন সাকিব শাহরিয়ার। মানবাধিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আরমান হোসাইন ও সহ-মানবাধিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদ সাইফুল্লাহ জুয়েল।

বিভাগীয় সাংগঠনিক পদে যারা

বিভাগীয় সাংগঠনিক দায়িত্বেও নতুন করে পদ বণ্টন করা হয়েছে। ঢাকা বিভাগের উত্তর অংশের সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাইফুল্লাহ হায়দার এবং সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলী। ঢাকা বিভাগের দক্ষিণ অংশের সাংগঠনিক সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান অপু।

চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অংশের সাংগঠনিক সম্পাদক হয়েছেন এ এস এম সুজাউদ্দীন এবং সহ-সাংগঠনিক সম্পাদক জাওয়াদুল করিম। উত্তর অংশের সাংগঠনিক সম্পাদক নাজিদ নওরোজ শাহ এবং সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সৈকত।

রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইমরান ইমন এবং সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী। রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ডা. মো. কামরুল ইসলাম দর্পণ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন। সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী কামরুল আরিফ এবং সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদ উদ্দিন তারেক।

খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাহরিন ইরা এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোল্যা রহমতুল্লাহ। বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক ড. শামীম হামিদী এবং সহ-সাংগঠনিক সম্পাদক কাজী সালমান। ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মিয়াজ মেহেরাব তালুকদার এবং সহ-সাংগঠনিক সম্পাদক তানহা শান্তা।

ঢাকা বিভাগে প্রবাসী বা ডায়াস্পোরা সাংগঠনিক দায়িত্বে রয়েছেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা। একই বিভাগে সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন রিদওয়ান হোসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশ।

বিভিন্ন সম্পাদকীয় পদে নতুন দায়িত্ব

নারীবিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর। কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক হয়েছেন মোল্লা মোহাম্মদ ফারুক এহসান। পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক হয়েছেন সাগুফতা বুশরা মিশমা এবং সহ-সম্পাদক এহসানুল মাহবুব জোবায়ের।

স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মনজিলা ঝুমা। মিডিয়া সম্পাদক হয়েছেন ইয়াসির আরাফাত এবং সহ-মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। ধর্ম সম্পাদক হয়েছেন মাওলানা সানাউল্লাহ খান; সহ-ধর্ম সম্পাদক সাগর বড়ুয়া ও জয় বিশ্বাস। গণশিক্ষাবিষয়ক সম্পাদক হয়েছেন মশিউর রহমান।

সংস্কৃতি সম্পাদক হয়েছেন লুৎফর রহমান এবং সহ-সংস্কৃতি সম্পাদক মেহেরাব সিফাত। শ্রমবিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট আলী নাছের খান। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হয়েছেন সাইয়েদ জামিল এবং সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহবুব আলম। তথ্যপ্রযুক্তি সম্পাদক হয়েছেন রাশেল উল আলম এবং সহ-তথ্যপ্রযুক্তি সম্পাদক তাওহিদ তানজিম। প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক হয়েছেন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: