শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রশক্তির চৌগাছা উপজেলা আহ্বায়ক মেহেদির পদত্যাগ

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৪, ১৫ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:৩৬, ১৫ অক্টোবর ২০২৬

ছাত্রশক্তির চৌগাছা উপজেলা আহ্বায়ক মেহেদির পদত্যাগ

মেহেদী হাসান

আদর্শিক বিচ্যুতি এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের অবস্থান থেকে সরে যাওয়ার অভিযোগ তুলে জাতীয় ছাত্রশক্তির চৌগাছা উপজেলা আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন মেহেদী হাসান। গত ১৪ অক্টোবর ছাত্রশক্তির যশোর জেলা কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।

পদত্যাগপত্রে মেহেদী হাসান উল্লেখ করেন, জেলা এনসিপির বর্তমান রাজনৈতিক অবস্থানের সাথে তিনি একমত পোষণ করেন না; সেই সাথে নৈতিক বিচ্যুতি ও নতুন বন্দোবস্তের বিপরীতে পুরোনো রাজনৈতিক বন্দোবস্তে ফিরে যাওয়ার প্রবণতার সঙ্গে আদর্শিক দ্বিমত থাকায় জাতীয় ছাত্রশক্তি চৌগাছা উপজেলা আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন। 

তিনি আরও উল্লেখ করেন, রাজনীতি পদ-পদবির বিষয় নয়, বরং নীতি ও আদর্শের বিষয়। এনসিপি নতুন বন্দোবস্তের অঙ্গীকারে ফিরে এসে রাজনৈতিক মতাদর্শের বাস্তব প্রতিফলন ঘটাতে পারলে আবারও দলে ফেরার বিষয়টি বিবেচনা করবেন তিনি।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: