শনিবার ২৪ অক্টোবর ২০২৬

৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে সড়ক দুর্ঘটনায় তিন যুবক নিহত

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৯, ২৪ অক্টোবর ২০২৬

যশোরে সড়ক দুর্ঘটনায় তিন যুবক নিহত

যশোরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-যশোরের মঙ্গলগতি এলাকার সিয়াম হোসেন, জয় ও রোহান। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন যশোর শহরের বেজপাড়া এলাকার রিফাত ও ওমর।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি কাজী বাবুল হোসেন জানান, দুটি মোটরসাইকেলে ৫ যুবক বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথে  নতুনহাট বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উক্ত ৫ যুবক গুরুতর আহত হন। 

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিয়াম, জয় ও রোহানকে মৃত ঘোষণা করেন। আহত রিফাত ও ওমর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সকালে (২৪ অক্টোবর) নিহত তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: