খালেদ সাইফুল্লাহ জুয়েল
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সহ-মানবাধিকার সম্পাদক হয়েছেন যশোরের খালেদ সাইফুল্লাহ জুয়েল। শুক্রবার (২৩ অক্টোবর) দলটির ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটির তালিকা প্রকাশ করা হয়।
এর আগে এনসিপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটিতে সদস্য ছিলেন তিনি। ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক নেতৃত্বের সঙ্গে যুক্ত ছিলেন। যশোরের সন্তান খালেদ সাইফুল্লাহ জুয়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
বিশ্ববিদ্যালয়জীবনের শুরু থেকেই তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। সাংবাদিকতা ও পত্রিকা সম্পাদনার পাশাপাশি গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে লেখালেখি করেছেন তিনি। এনসিপি প্রতিষ্ঠার পর দলের কেন্দ্রীয় দায়িত্বের অংশ হিসেবে যশোরে সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে নেতৃত্ব দেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি থেকে তাকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। তবে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পাননি তিনি।


























