রোববার ০৮ নভেম্বর ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দিনের সফরে ঢাকায় আসছেন ডাচেস অব এডিনবার্গ

রানার ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৪, ৮ নভেম্বর ২০২৬

তিন দিনের সফরে ঢাকায় আসছেন ডাচেস অব এডিনবার্গ

তিন দিনের সফরে ঢাকায় আসছেন ডাচেস অব এডিনবার্গ

যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ তিন দিনের সফরে সোমবার (৮ নভেম্বর) বাংলাদেশে আসছেন। বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত তিনি এ দেশে থাকবেন।

বাংলাদেশে অবস্থানকালে ঢাকা ও কক্সবাজারে আয়োজিত নানা কর্মসূচিতে যোগ দেবেন তিনি।

রোহিঙ্গা জনগোষ্ঠীকে সহায়তার লক্ষ্যে চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শনও তাঁর সফরসূচিতে রয়েছে। কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার কর্মকাণ্ড সরেজমিনে দেখবেন ডাচেস।

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা, নারী ও শিশুর সুরক্ষা এবং নারীর ক্ষমতায়ন এবারের সফরে বিশেষ গুরুত্ব পাবে।

জানা গেছে, কমনওয়েলথভুক্ত দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক আরও দৃঢ় করা, মানবিক সংকট মোকাবিলা এবং বিভিন্ন জনগোষ্ঠীর কল্যাণে ভূমিকা রাখার অংশ হিসেবে আন্তর্জাতিক সফর অব্যাহত রেখেছেন ডাচেস অব এডিনবার্গ। বাংলাদেশ সফরও সেই ধারাবাহিক কর্মসূচির অংশ।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: