রোববার ০৮ নভেম্বর ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অবসর ও কল্যাণ ভাতা পাচ্ছেন প্রায় ১৩ হাজার শিক্ষক-কর্মচারী

রানার ডেস্ক

প্রকাশিত: ২১:০৭, ৮ নভেম্বর ২০২৬

অবসর ও কল্যাণ ভাতা পাচ্ছেন প্রায় ১৩ হাজার শিক্ষক-কর্মচারী

অবসর ও কল্যাণ ভাতা পাচ্ছেন প্রায় ১৩ হাজার শিক্ষক-কর্মচারী

২০২২ ও ২০২৩ সালে অবসর ও কল্যাণ ভাতার জন্য আবেদনকারী বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পাওনা দ্রুত পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

কমিটির সদস্য ড. আতিক মুজাহিদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ২০২২ ও ২০২৩ সালে অবসর ও কল্যাণ ভাতার জন্য আবেদনকারী বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পাওনা দ্রুত পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রায় ১৩ হাজার শিক্ষক-কর্মচারী এই সিদ্ধান্তের আওতায় রয়েছেন।

তিনি বলেন, ‘আজকের এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন হবে বলে আশা করছি। শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা আন্তরিকভাবে কাজ করে যাব, ইনশাআল্লাহ।’

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: