বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুকুর বাছাইয়ে নেদারল্যান্ডস যাচ্ছেন ৪ কর্মকর্তা

রানার ডেস্ক

প্রকাশিত: ১০:২০, ১২ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৩১, ১২ নভেম্বর ২০২৬

কুকুর বাছাইয়ে নেদারল্যান্ডস যাচ্ছেন ৪ কর্মকর্তা

কুকুর বাছাইয়ে নেদারল্যান্ডস যাচ্ছেন ৪ কর্মকর্তা

কুকুর নির্বাচন ও মূল্যায়ন প্রক্রিয়ায় অংশ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ পুলিশের চারজন কর্মকর্তা নেদারল্যান্ডস সফরে যাচ্ছেন। এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন দিয়ে গত ১০ নভেম্বর মঙ্গলবার একটি আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রতিনিধিদলে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মির্জা মোহাম্মদ আলী রেজা, উত্তরা ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. বশির আহমেদ, চট্টগ্রাম মহানগর পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের উপ-কমিশনার মো. শামীম হোসেন এবং ঢাকা মহানগর পুলিশের ভেটেরিনারি কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন ইবনে রহমান।

সরকারি আদেশে জানানো হয়েছে, প্রতিনিধিরা আগামী ১৫ থেকে ১৯ নভেম্বর অথবা নিকটতম সম্ভাব্য তারিখ থেকে ভ্রমণ ও ট্রানজিট সময় ব্যতিরেকে মোট পাঁচ দিন নেদারল্যান্ডসে অবস্থান করবেন। সেখানে তারা কুকুর বাছাই ও মূল্যায়নসংক্রান্ত কার্যক্রমে অংশ নেবেন।

সফরের যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠান বহন করবে, ফলে বাংলাদেশ সরকারের এতে কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না। কর্মকর্তাদের এই সফর সরকারি দায়িত্ব হিসেবে পরিগণিত হবে, তবে অনুমোদিত সময়ের বেশি অবস্থান করার কোনো অনুমতি দেওয়া হয়নি।

দেশে প্রত্যাবর্তনের ১৫ দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে সফরসংক্রান্ত প্রতিবেদন জমা দিতে হবে। সরকারি আদেশে সইকারী উপ-সচিব মোহাম্মদ শরিফুল ইসলাম এ বিষয়ে আদেশ জারির বিষয়টি নিশ্চিত করলেও আর কোনো মন্তব্য প্রকাশ করেননি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: