বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে আলোচিত নারী মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধি, ঘোড়াঘাট (দিনাজপুর)

প্রকাশিত: ২০:৪৪, ৭ জানুয়ারি ২০২৬

ঘোড়াঘাটে আলোচিত নারী মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুরের ঘোড়াঘাটে ১০ মামলার আসামি আলোচিত নারী মাদক ব্যবসায়ী হুরী বেগমকে (৪০) আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নতুন মাদক হিসেবে পরিচিত ১০৫টি টাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (০৬ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের ভেলাইন গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক ও টাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক হুরী বেগম তিনি ওই এলাকার আব্দুল করিম মিয়ার স্ত্রী ও মৃত চাঁন মিয়ার মেয়ে।

ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) আহনাফ তাহমিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক হুরী বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় ১০টি মাদক মামলা রয়েছে।

শেয়ার করুনঃ