বুধবার ০৪ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে এক দর্জির কাঁচির আঘাতে আরেক দর্জি আহত

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৯:০১, ৩ মার্চ ২০২৬

যশোরে এক দর্জির কাঁচির আঘাতে আরেক দর্জি আহত

যশোর শহরের টাউন হল ময়দানসংলগ্ন মুজিব সড়কে পাশে সেলাই মেশিন বসানোকে কেন্দ্র করে দুই দর্জির মধ্যে বিরোধের জেরে কাঁচির আঘাতে মিঠু (২৬) নামের এক দর্জি আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (২ মার্চ) বিকাল চারটার দিকে টাউন হল ময়দানের সামনে। আহত মিঠু শহরের খড়কী কলাবাগান এলাকার মন্টু মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কালেক্টরেট মসজিদ মার্কেট ও ইনস্টিটিউট সুপার মার্কেট এলাকায় ক্রেতাদের ভিড় বেড়েছে। নতুন পোশাকের ফিটিং করাতে অনেকে টাউন হল মাঠের সীমানা ঘেঁষে ফুটপাতে বসা অস্থায়ী দর্জিদের কাছে যাচ্ছেন।
বিকেলে সেলাই মেশিন বসানোর জায়গা নিয়ে মিঠুর সঙ্গে সাইফুল (৪০) নামের এক ব্যক্তির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাইফুল তাঁর হাতে থাকা কাপড় কাটার কাঁচি দিয়ে মিঠুর পেট ও গলায় আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে মিঠু রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর শরীরে গভীর ক্ষত রয়েছে এবং তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানাই, যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: