যশোর শহরে দায়িত্বরত ট্রাফিক পুলিশ, পথচারী ও খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে একটি সংগঠন।
সোমবার (০৩ মার্চ) বিকেলে 'ভলান্টিয়ার ফর বাংলাদেশ' নামের সংগঠনটির যশোর জেলা শাখা 'সবার জন্য ইফতার' শীর্ষক কর্মসূচির আওয়তায় অর্ধশত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে।
বিতরণকালে সংগঠনটির সাধারণ সদস্য, কমিটির সদস্য ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
'ভলান্টিয়ার ফর বাংলাদেশ' এর যশোর জেলার পাবলিক রিলেশন অফিসার এ বি সৌমিক আহমেদ বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য। যা আগামীতেও অব্যহত থাকবে। তিনি মনে করেন, 'এমন ক্ষুদ্র-ক্ষুদ্র উদ্যোগ অন্যের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারে।'


























