বুধবার ০৪ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আজই পদত্যাগ করতে পারেন দুদক চেয়ারম্যান ও ২ কমিশনার

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৫:০৫, ৩ মার্চ ২০২৬

আজই পদত্যাগ করতে পারেন দুদক চেয়ারম্যান ও ২ কমিশনার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আব্দুল মোমেনসহ ২ কমিশনার আজ মঙ্গলবার পদত্যাগ করতে পারেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কমিশনের অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী (তদন্ত) এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ (অনুসন্ধান)।

জানা গেছে, মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৩টায় মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণির সঙ্গে সাক্ষাৎকার করার কথা রয়েছে দুদকের মোমেন কমিশনের। এরপরই বিষয়টি স্পষ্ট হবে।

কমিশনার হিসেবে তারা নিয়োগ পান ২০২৪ সালের ১০ ডিসেম্বর। এ ছাড়া আলি আকবার আজিজী যোগদান করেন ১১ ডিসেম্বর এবং হাফিজ আহসান ফরিদ যোগদান করেন ১৫ ডিসেম্বর।

দুদক আইন অনুযায়ী, দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ব্যক্তিগত কারণ দেখিয়ে বা যে কোনো সময় পদত্যাগ করতে পারেন। পদত্যাগের জন্য অন্তত এক মাস আগে রাষ্ট্রপতির (মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে) উদ্দেশে স্বাক্ষরযুক্ত লিখিত পদত্যাগপত্র জমা দিতে হয়। সাধারণত এই পদত্যাগপত্রটি মন্ত্রিপরিষদ সচিবের মাধ্যমে বা দুদকের সচিবের কাছে পৌঁছানো হয়। এরপর রাষ্ট্রপতির অনুমোদন করলে পদত্যাগপত্রটি কার্যকর হয়।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: