রোববার ১৯ জুলাই ২০২৬

৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর ৭ সদস্যের অস্ত্রসহ আত্মসমর্পণ 

প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

প্রকাশিত: ১৪:০২, ২১ মে ২০২৬

সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর ৭ সদস্যের অস্ত্রসহ আত্মসমর্পণ 

সুন্দরবনের কুখ্যাত দস্যু ‘ছোট সুমন বাহিনীর’ প্রধান সুমন হাওলাদারসহ তার বাহিনীর সাত সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।


অনুষ্ঠানে কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম বলেন, দস্যু দমনে কোস্টগার্ডের ধারাবাহিক অভিযানের ফলে সুন্দরবনের সক্রিয় দস্যু বাহিনীগুলো অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় গত ১৭ মে রাতে মোংলার নন্দবালা খাল এলাকায় ছোট সুমন বাহিনীর প্রধান সুমন হাওলাদারসহ সাত দস্যু অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করে।
এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় একনলা বন্দুক, দুটি পাইপগান, ২৫ রাউন্ড তাজা কার্তুজ ও তিন রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।
আত্মসমর্পণকারী দস্যুরা হলেন— সুমন হাওলাদার (৩২), রবিউল মল্লিক (২৫), রফিক শেখ (২৯), সিদ্দিক হাওলাদার (৪০), গোলাম মল্লিক (৩৮), ইসমাইল খান (৩১) এবং মাহফুজ মল্লিক (৩৪)।
কোস্টগার্ড জানায়, দীর্ঘদিন ধরে তারা সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিল।সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর ৭ সদস্যের অস্ত্রসহ আত্মসমর্পণ।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: