রোববার ২৭ সেপ্টেম্বর ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে নোয়াখালীতে পরিচ্ছন্নতা অভিযান

প্রতিনিধি, নোয়াখালী

প্রকাশিত: ১৪:২১, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে নোয়াখালীতে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর বিভিন্ন সরকারি দপ্তরে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

এ সময় জেলা প্রশাসক সরকারি দপ্তরগুলোর আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি পরিছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দেয়ার তাগিদ দেন তিনি।

পরে জেলা প্রশাসক পানি উন্নয়ন বোর্ড, নোয়াখালী জিলা স্কুল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা প্রশাসন স্কুলসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গুর বিস্তার রোধে সরকারি দপ্তরগুলোর পাশাপাশি আশপাশের পরিবেশও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যেন পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী চলবে এ কার্যক্রম।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাশ, সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন, নোয়াখালী কোস্টাল কেয়ার (এনসিসি) সাধারণ সম্পাদক এ.এস.এম.নাসিমসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: