রোববার ২৭ সেপ্টেম্বর ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন

আনাদোলু এজেন্সি

প্রকাশিত: ২৩:০৯, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন

চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। ছবি: রয়টার্স

ফিলিস্তিন সংকটকে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। চীন বলেছে, ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে। আন্তর্জাতিক বিরোধ সংলাপের মাধ্যমে সমাধান এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কর্তৃত্বকে সম্মান করার আহ্বান জানিয়েছেন হান ঝেং। খবর আনাদোলু এজেন্সির

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে হান ঝেং বলেন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব লঙ্ঘন করে একতরফা সামরিক পদক্ষেপের বিরোধিতা করে চীন।

তিনি বলেন, ফিলিস্তিন সংকটকে যত দ্রুত সম্ভব দ্বিরাষ্ট্রীয় সমাধানের সঠিক পথে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বড় শক্তিগুলোর ‘বিশেষ দায়িত্ব’ রয়েছে বলে মন্তব্য করেন হান ঝেং। তিনি বলেন, বড় দেশগুলোর উচিত আন্তর্জাতিক নিয়ম মেনে চলা, আইনের শাসন সমুন্নত রাখা এবং সঠিক কাজ করার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া।

মধ্যপ্রাচ্য, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর আহ্বানও জানান তিনি।

ফিলিস্তিন সংকটের বিষয়ে হান পশ্চিম তীরে শাসনব্যবস্থা আরও কার্যকর করার আহ্বান জানান। এ ক্ষেত্রে ‘ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে’, এই নীতির সঙ্গে সামঞ্জস্য রাখার কথা বলেন তিনি।

একই সঙ্গে গাজায় যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের ক্ষেত্রেও দ্রুত অগ্রগতির আহ্বান জানান চীনের ভাইস প্রেসিডেন্ট।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: