রোববার ২৭ সেপ্টেম্বর ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক ইউনিয়ন যশোরে ফিরলেন ফকির শওকত

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০১, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৯:০৪, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক ইউনিয়ন যশোরে ফিরলেন ফকির শওকত

সাংবাদিক ইউনিয়ন যশোরে পুনরায় যোগ দিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহসভাপতি ফকির শওকত।

বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীনের আহ্বানে শনিবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি সাংবাদিক ইউনিয়ন যশোরে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা তাঁকে স্বাগত জানান।

সভায় প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নুর ইসলাম, সহসভাপতি সরোয়ার হোসেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম আইয়ুবসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক এস এম ফরহাদ সঞ্চালনা করেন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: