মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযান আটক ২৪৪ জন

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৬:২৪, ২৮ সেপ্টেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযান আটক ২৪৪ জন

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুর জেলার ৬ থানায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে ২৪৪ জনকে আটক করেছে জেলা পুলিশ। পাঁচ ঘণ্টার অভিযানে আটকদের বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে। গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর থানার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জেলার প্রত্যেকটি থানা এলাকায় কিশোর গ্যাংদের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে সাধারণ মানুষ। বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের নানাভাবে উত্ত্যক্ত করার অভিযোগও কম নয়। প্রায়ই কিশোর গ্যাংদের মধ্যে মারামারিসহ নানা অপরাধ কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।

অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে লক্ষ্মীপুর সদর থানায় ৪২ জন, চন্দ্রগঞ্জ থানায় ২১ জন, রায়পুর থানায় ৪৪ জন, রামগঞ্জ থানায় ৩৭ জন, রামগতি থানায় ৪৪ জন এবং কমলনগর থানায় ৫৬ জন রয়েছেন। আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সদর ওরায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ ও মো. নিজাম উদ্দন ভূইয়া বলেন, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিতভাবে কিশোর গ্যাং বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।
 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: