ছবিঃ সিবিসি নিউজ
মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর এক বিমান হামলায় অন্তত ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই হামলায় আরও ৩৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে অঞ্চলটির নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং স্থানীয় ত্রাণকর্মীরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাখাইনের উত্তরভাগের নদী তীরবর্তী শহর কিয়াউকটাওয়ের একটি বাজার সংলগ্ন এলাকায় এই হামলা চালানো হয়।
সামরিক বাহিনী এর আগে দাবি করেছিল, বেসামরিক লোকজনের ক্ষয়ক্ষতি এড়াতে তারা সর্বোচ্চ সংযম দেখায়। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, গত ডিসেম্বরে রাজ্যের একটি হাসপাতালের ওপর চালানো প্রাণঘাতী বিমান হামলার পর এটিই রাখাইনে সবচেয়ে ভয়াবহ বেসামরিক প্রাণহানির ঘটনাগুলোর একটি।
সূত্র: সিবিসি নিউজ


























