মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সঙ্গে কল্যাণ ফন্টের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রানার প্র‌তি‌বেদক, ঢাকা অফিস

প্রকাশিত: ২০:০৯, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:১১, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে কল্যাণ ফন্টের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্টের নেতৃবৃন্দ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্টের উপদেষ্টা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু, কল্যাণ ফন্টের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, কল্যাণ ভাইস চেয়ারম্যান ও সাবেক সচিব তপন চন্দ্র মজুমদার, কল্যাণ ফন্টের ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, কল্যাণ ফন্টের উপদেষ্টা জন গোমেজ, ফন্টের ভাইস চেয়াম্যান ও কেন্দ্রীয় বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক অর্পনা রায় দাস, কল্যাণ ফন্টের উপদেষ্টা ড. প্রফেসর দিলিপ বড়ুয়া, কল্যাণ ফন্টের উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির কমিটির সদস্য সুশীল বড়ুয়া, কল্যাণ ফন্টের ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপির কমিটির সদস্য রমেশ দত্ত প্রমূখ।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: