মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় মাদ্রাসায় আগুণে অসুস্থ ৬৩ জন, ৪ জনের অবস্থা গুরুতর

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৩:৩১, ১০ নভেম্বর ২০২৬

ফতুল্লায় মাদ্রাসায় আগুণে অসুস্থ ৬৩ জন, ৪ জনের অবস্থা গুরুতর

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ ৬৩ ছাত্রকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার গণমাধ্যমকে বলেছেন, আহত শিক্ষার্থীদের চারজনের অবস্থা গুরুতর। এর মধ্যে একজন লাইফ সাপোর্টে আছেন।

গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় এ আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সূত্র জানায়, মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিসকক্ষে আগুন লাগে। প্রায় চার হাজার বর্গফুট আয়তনের ওই দুটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের তিনটি এবং শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার আজ সকালে প্রথম আলোকে বলেন, হাসপাতালে আসা ৬৩ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে আইসিইউতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।

সুলতান মাহমুদ শিকদার আরও বলেন, ‘কোনো শিক্ষার্থীর শরীরে পোড়ার কোনো চিহ্ন নেই। প্রত্যেকেরই শ্বাসনালির সমস্যা হয়েছে। ধোঁয়ায় এ অবস্থা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সবারই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত, তা নয়। আমরা কয়েকজনকে ছেড়ে দেওয়ার কথাও ভাবছি।’

ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: