ছবি : টাইমস অব ইসরায়েল
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে শপথ নিতে যাচ্ছেন ১২০ জন সদস্য। তাদের মধ্যে ৪৬ জনই প্রথমবারের মতো নির্বাচিত পার্লামেন্ট সদস্য। নতুন এই পার্লামেন্টে নারী সদস্যের সংখ্যাও বাড়ছে। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় জেরুজালেমে নেসেটের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পার্লামেন্টে ৩৩ জন নারী সদস্য।
নতুন পার্লামেন্টের সবচেয়ে কম বয়সী সদস্য হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বি'ইয়াচাদ পার্টির ইয়োনাতান শালেভ। ২৪ বছর বয়সী শালেভ ইসরায়েলের ইতিহাসে সর্বকনিষ্ঠ পার্লামেন্ট সদস্য হতে যাচ্ছেন তিনি। এর মধ্য দিয়ে ১৯৫৯ সাল থেকে অক্ষুণ্ন থাকা মোশে নিসিমের রেকর্ড ভাঙতে যাচ্ছে।
নেসেটের সবচেয়ে দীর্ঘদিনের সদস্য হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ১৯৮৮ সালে প্রথম নির্বাচিত হওয়ার পর থেকে সব মিলিয়ে ৩৫ বছর পার্লামেন্ট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।


























