মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব শান্তির বড় হুমকি ইসরায়েল, মত ৮০ শতাংশ ব্রিটিশের

রানার ডেস্ক

প্রকাশিত: ১১:০৬, ১০ নভেম্বর ২০২৬

বিশ্ব শান্তির বড় হুমকি ইসরায়েল, মত ৮০ শতাংশ ব্রিটিশের

বিশ্ব শান্তির বড় হুমকি ইসরায়েল, মত ৮০ শতাংশ ব্রিটিশের

বিশ্ব শান্তির ক্ষেত্রে ইসরায়েল একটি বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে বলে মনে করেন প্রায় চার ভাগের তিন ভাগের বেশি ব্রিটিশ নাগরিক। ন্যাটসেন বা ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চের সাম্প্রতিক একটি জরিপে এই তথ্য প্রকাশিত হয়েছে। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে গত মঙ্গলবার এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০০৫ সালে এই দৃষ্টিভঙ্গি পোষণ করতেন ৪৮ শতাংশ মানুষ। তবে গাজায় সামরিক অভিযান শুরুর আড়াই বছর পর এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানে হামলার ঠিক পরের সময়টিতে চলতি বছরের বসন্তে এই হার বেড়ে দাঁড়ায় ৭৮ শতাংশে।

কাউন্সিল ফর ব্রিটিশ-আরাব আন্ডারস্ট্যান্ডিংয়ের পক্ষ থেকে গত জুলাই মাসে ইউগভের পরিচালিত আরেকটি জরিপ থেকে জানা যায়, ব্রিটিশ জনগণের মাত্র ১৭ শতাংশ মানুষ মনে করে যে ইসরায়েল গাজায় কোনো গণহত্যা পরিচালনা করছে না।

এদিকে মধ্যপ্রাচ্যের এই সংঘাতের নেতিবাচক প্রভাব পড়েছে যুক্তরাজ্যের অর্থনীতিতেও। এর ফলে সাধারণ নাগরিকদের জ্বালানি, খাদ্য এবং গৃহঋণ বা মর্টগেজের জন্য বাড়তি অর্থ পরিশোধ করতে হচ্ছে।

ইসরায়েলের এই যুদ্ধের কারণে সাধারণ ব্রিটিশ পরিবারগুলোর দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে ব্যাংক অব ইংল্যান্ড তাদের সুদের হার ৩.৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশে উন্নীত করেছে, যা গত তিন বছরের মধ্যে প্রথম নীতি সুদহার বাড়ানোর ঘটনা।

সুদের এই হারের ঊর্ধ্বগতির কারণে গৃহঋণ গ্রহীতাদের মাসিক কিস্তি পরিশোধের পরিমাণ বেড়ে গেছে। এর ফলে নতুন ঋণ নেওয়া কিংবা পুরোনো ঋণ নবায়ন করার ব্যয়ও বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: