মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আজ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রানার ডেস্ক

প্রকাশিত: ১১:৩০, ১০ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:০৪, ১০ নভেম্বর ২০২৬

আজ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ম্যাক্স রয়্যাল হোটেলের সভাকক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।

দুই দেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের নানা উপায় নিয়ে দুই শীর্ষ নেতা আলোচনা করবেন। এ ছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আরও বেশ কিছু বিষয়েও বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে ৩১তম জলবায়ু সম্মেলন বা কপ-৩১ উপলক্ষে আয়োজিত বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নিতে তিন দিনের সফরে মঙ্গলবার সকালে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন, প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট সকাল ৭টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৪টা ৫ মিনিটে আনতালিয়া বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: