সোমবার ২৩ নভেম্বর ২০২৬

৮ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে ডিবি

রানার ডেস্ক

প্রকাশিত: ১১:৩৬, ২৩ নভেম্বর ২০২৬

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে ডিবি

‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম । ছবি: সংগৃহীত

রাজধানীর শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শেখ আসলাম (সুইডেন আসলাম) কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কার্যক্রমের সময় তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৩ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। ইমিগ্রেশন কাউন্টারে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গণমাধ্যমকে বলেন, মালয়েশিয়া যাওয়ার পথে রাত আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে আমাদের হাতে তুলে দেয়।

ঢাকার আন্ডারওয়ার্ল্ডের আলোচিত এই গ্যাংস্টার দীর্ঘদিন কারাগারে ছিলেন। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হয়ে প্রায় ১৯ বছর কারাভোগ করেন আসলাম। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: