সোমবার ২৩ নভেম্বর ২০২৬

৮ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সমন্বিত আর্থিক সেবা সম্প্রসারণ

কমিউনিটি ব্যাংক ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সমঝোতা স্মারক স্বাক্ষর

রানার ডেস্ক

প্রকাশিত: ১৮:৩২, ২৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:৩২, ২৩ নভেম্বর ২০২৬

কমিউনিটি ব্যাংক ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সমঝোতা স্মারক স্বাক্ষর

আধুনিক ব্যাংকিং ও বীমাসেবার সমন্বয়ে গ্রাহকদের জন্য আরও উদ্ভাবনী, সহজলভ্য ও সমন্বিত আর্থিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স’র সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

এই কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান নিজ নিজ অভিজ্ঞতা, দক্ষতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে গ্রাহকসেবার মানোন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ, নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি এবং সমন্বিত আর্থিক সেবায় গ্রাহকদের প্রবেশাধিকার বাড়াতে কাজ করবে।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মূখ্য নির্বাহী কর্মকর্তা এস. এম. নুরুজ্জামান।

স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক জামিল আনসারীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। 
এ সময় কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই অংশীদারত্ব- উদ্ভাবন, গ্রাহকবান্ধব সেবা এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থার প্রতি উভয় প্রতিষ্ঠানের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন। এর মাধ্যমে কমিউনিটি ব্যাংক তার সেবার পরিধি আরও বিস্তৃত করার পাশাপাশি কৌশলগত প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার এবং গ্রাহকদের পরিবর্তনশীল আর্থিক চাহিদা পূরণে আরও কার্যকর ভূমিকা রাখতে প্রত্যাশী।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: