বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানের ১১ পণ্য বাকিতে আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

রানার ডেস্ক

প্রকাশিত: ১৫:২৩, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:২৪, ১১ নভেম্বর ২০২৬

রমজানের ১১ পণ্য বাকিতে আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

রমজানের ১১ পণ্য বাকিতে আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে বাজারদর স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক নিশ্চিত করতে ১১টি নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য বাকিতে আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইউসেন্স সুবিধার আওতায় আমদানিকারকরা পণ্য হাতে পাওয়ার সর্বোচ্চ ৯০ দিন পর মূল্য পরিশোধের সুযোগ পাবেন।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুসারে, বায়ার্স ক্রেডিট অথবা সাপ্লায়ার্স ক্রেডিটের মাধ্যমে চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানি করতে পারবেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের বরাতে জানা যায়, রোজার মাসে যেসব খাদ্যপণ্যের চাহিদা ব্যাপক থাকে, সেগুলোর দাম ভোক্তাদের সাধ্যের মধ্যে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যবসায়ীরা যাতে আগেভাগেই আমদানি কার্যক্রম সম্পন্ন করতে পারেন, সেজন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে ৯০ দিন মেয়াদে ঋণসুবিধা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: