খুলনা নগরীর পূর্ব বানিয়াখামার ইঞ্জিনিয়ার গলি এলাকা থেকে দেশীয় তৈরি পাইপগান, শর্টগানের গুলি ও চাপাতিসহ মোঃ কামরান শেখ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে খুলনা সদর থানা পুলিশ।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে খুলনা সদর থানাধীন পূর্ব বানিয়াখামার ইঞ্জিনিয়ার গলিতে ডা. মনিরুল ইসলামের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের সময় কামরান শেখের কাছ থেকে দেশীয় তৈরি একটি পাইপগান, দুই রাউন্ড শর্টগানের গুলি ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোঃ কামরান শেখ (২৬) খুলনা নগরীর টুটপাড়া ফরিদ মোল্যার মোড় এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ কামাল শেখ এবং মাতার নাম মাজেদা বেগম।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।


























