রোববার ২০ সেপ্টেম্বর ২০২৬

৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে ৩০ জন হুথি যোদ্ধা নিহত এবং ৬০ জনেরও বেশি আহত

রানার ডেস্ক

প্রকাশিত: ১১:০০, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনে ৩০ জন হুথি যোদ্ধা নিহত এবং ৬০ জনেরও বেশি আহত

ছবিঃ আলজাজিরা নিউজ

ইয়েমেনের তায়েজ প্রদেশে গত ২৪ ঘণ্টার সশস্ত্র সংঘাত ও সামরিক উড়োজাহাজের হামলায় ৩০ জন হুথি যোদ্ধা নিহত এবং ৬০ জনেরও বেশি আহত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মিডিয়া সেন্টারের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি এই তথ্য নিশ্চিত করেন।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মিডিয়া সেন্টারকে উদ্ধৃত করে এক সামরিক সূত্র জানায়, তায়েজের পশ্চিমের যুদ্ধক্ষেত্রে মুখোমুখি সংঘর্ষের পাশাপাশি ইয়েমেনি যুদ্ধবিমান হুথিদের সামরিক যানবাহন এবং জমায়েত লক্ষ্য করে নিখুঁত হামলা চালিয়েছে।

এর আগে সেনাবাহিনী জানিয়েছিল, তাদের বিমানবাহিনী তায়েজ এবং লোহিত সাগরের উপকূলীয় শহর মোখায় অবস্থিত হুথিদের রসদ সরবরাহ লাইন ও সামরিক অবস্থানগুলোতে সরাসরি আঘাত হেনেছে।

সরকারি বাহিনী পূর্বেই তায়েজে হুথিদের একাধিক আক্রমণ প্রতিহত করে তাদের ঘাঁটি ও সাহায্যকারী বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। সাম্প্রতিক দিনগুলোতে তায়েজকে মূল ফ্রন্ট বানিয়ে দেশটির বিভিন্ন প্রদেশে হুথি ঘাঁটিতে হামলা জোরদার করেছে ইয়েমেনি সেনাবাহিনী।

 

সূত্র: আনাদোলু এজেন্সি

শেয়ার করুনঃ

সর্বশেষ