যশোর জেনারেল হাসপাতালের সামনে অবস্থিত অসীম ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতাল ,এখানে রমজান মাসের প্রথম রোজা থেকে শুরু করে ৩০ রোজা পর্যন্ত হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, রোগী এবং রোগীর সজনসহ অন্যান্য অতিথি বৃন্দকে ইফতারি করানো হয়। বুধবার উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অসীম ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালের পরিচালক অসীম কুমার মন্ডল, দোয়া পরিচালনা করেন মোহাম্মদ হৃদয় হোসেন, ইফতারের কার্যক্রম পরিচালনা করেন মহসিন হোসেন রনি, রোকনুজ্জামান রোকন, পান্নু আহমেদ, আব্বাস আলী প্রমুখ|


























