বুধবার ২৫ মার্চ ২০২৬

১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অ্যাটর্নি জেনারেল হলেন ঝিনাইদহের সন্তান ব্যারিস্টার কাজল

রানার প্রতিবেদক, ঢাকা অফিস

প্রকাশিত: ১৪:২২, ২৫ মার্চ ২০২৬

অ্যাটর্নি জেনারেল হলেন ঝিনাইদহের সন্তান ব্যারিস্টার কাজল

দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (২৫ মার্চ) বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হলে তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য। এছাড়াও তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। কর্মজীবনে তিনি বেশ কিছুদিন সাংবাদিকতা পেশাতেও ছিলেন।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন পরিচালনার লক্ষ্যে গঠিত বিএনপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য ছিলেন। পরে তাকে টিম লিডার করে আইনি সহায়তা সাব-কমিটি গঠন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র ব্যারিস্টার কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: