বুধবার ২৫ মার্চ ২০২৬

১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাশুয়াড়ী সর্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে  অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন অনুষ্ঠিত 

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৫:২৭, ২৫ মার্চ ২০২৬

আপডেট: ১৫:২৮, ২৫ মার্চ ২০২৬

বাশুয়াড়ী সর্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে  অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন অনুষ্ঠিত 

বিশ্বশান্তি কল্পে যশোরের অভয়নগর বাশুয়াড়ী সর্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে প্রথম অখণ্ড অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন যজ্ঞানুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।


বাশুয়াড়ী সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি প্রকাশ চন্দ্র শীল জানান, রোববার (২২ মার্চ) যজ্ঞের মঙ্গল ঘট স্থাপন, সন্ধ্যার পর মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, গুরুবন্দনা, শ্রীমদ্ভগবদ গীতা থেকে পাঠ আলোচনা ও অধিবাস কীর্তনের মধ্য দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান। এরপর সোমবার প্রভাতে শুরু হয় অখণ্ড অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন। মঙ্গলবার প্রভাতে হয় নাম সমাপন। এরপর কুঞ্জ ভঞ্জন, দুপুরে নগরকীর্তন, দধিমঙ্গল ও মহাপ্রভুর ভোগ মহোৎসব ও মহাপ্রসাদ বিতরণ।


শ্রীমদ্ভগবদ গীতা পাঠ করেন বিমল কৃষ্ণ দাস, আলোচক ছিলেন গৌর হরিদাস (শুভঙ্কর), পৌরোহিত্য করেন সুভাষ কৃষ্ণ দাস ও রিন্টু চক্রবর্তী। অধিবাস পরিবেশন করেন গৌরাঙ্গ সম্প্রদায়। হরিনাম সংকীর্তন পরিবেশন করেন- নড়াইলের নব নিত্যানন্দ সম্প্রদায়, যশোরের লোকনাথ সেবা সংঘ, অষ্ট গোপী সম্প্রদায়, মঙ্গলদ্বীপ সম্প্রদায়, নব গৌরাঙ্গ সম্প্রদায় ও গোবিন্দ বানী সম্প্রদায়।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: