পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে 'দৈনিক রানার' পত্রিকা পরিবারের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে যশোরের কেশবপুর উপজেলার কড়িয়াখালী গ্রামে 'ঘোষ অ্যাগ্রো ফার্ম' প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন- দৈনিক রানার পত্রিকার প্রকাশক উত্তম ঘোষ।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন- যশোর সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক দীপ্তি মিত্র, এলাকার কৃতি সন্তান ও বাগেরহাট সদর উপজেলা সমাজসেবা অফিসার সোহেল পারভেজ, কলারোয়া উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আসাদুজ্জামান আসাদ, ঝিনাইদহ ক্যাডেট কলেজের কর্মকর্তা রাজিকুল ইসলাম, দৈনিক রানারের কেশবপুর উপজেলা প্রতিনিধি ওয়াজেদ খান ডবলু, স্থানীয় ওহাব আলী সানা, মোজাহার গাজী, কবির হোসেন দপ্তরী, মো. আল-আমীন, এনামুল হোসেন, সুব্রত ঘোষ প্রমুখ।
ঈদসামগ্রী হিসেবে ২০০ পরিবারকে সেমাই, চিনি, দুধ, কিসমিস, সয়াবিন তেল ও আলু উপহার দেওয়া হয়।


























