বুধবার ১৮ মার্চ ২০২৬

২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ প্রধানের বাড়িতে চুরি

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৮:৩৩, ১৭ মার্চ ২০২৬

পুলিশ প্রধানের বাড়িতে চুরি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে বিদ্যুতের তামার তার চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) দিবাগত গভীর রাতে বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় অবস্থিত তার তিনতলা বাড়ি থেকে এই তার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বিষয়টি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। বাহিনী প্রধানের বাড়িতে চুরির ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা পুলিশ প্রশাসন। চোর শনাক্তকরণ এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে ইতিমধ্যে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। তদন্তের অংশ হিসেবে বাগেরহাট শহরের একজন ভাঙারি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরাই তারটি কোনও ভাঙারি দোকানে বিক্রি করা হতে পারে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে বাগেরহাটে ঝোড়ো বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই অন্ধকারের সুযোগ নিয়ে চোর চক্রটি বাড়ির সীমানায় প্রবেশ করে। বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও ক্যামেরার ফাঁকি দিয়ে তারা মেইন লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়। চুরি হওয়া এই তারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানা গেছে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। কারা এই চুরির সঙ্গে জড়িত, তা উদঘাটনের জন্য আমাদের একাধিক টিম কাজ করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: