বুধবার ১৮ মার্চ ২০২৬

২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাতবাড়ীয়া সুহৃদ ক্রীড়া চক্রের আয়োজনে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৯:৩৯, ১৭ মার্চ ২০২৬

আপডেট: ১৯:৩৯, ১৭ মার্চ ২০২৬

সাতবাড়ীয়া সুহৃদ ক্রীড়া চক্রের আয়োজনে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

রাজীব চৌধুরী, কেশবপুরঃ সিয়াম সাধনার মাস পবিত্র রমজান মাস। আর এই রমজান মাস উপলক্ষে যশোর জেলার কেশবপুরের সাতবাড়ীয়া সুহৃদ ক্রীড়া চক্রের আয়োজনে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ শে রমজান ১৪৪৭ হিজরি, (১৭ ই মার্চ)  রোজ মঙ্গলবার সাতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে সাতবাড়িয়া সুহৃদ ক্রীড়া চক্রের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানানো হয়।সাতবাড়িয়া সুহৃদ ক্রীড়া চক্রের   কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন আরও বড় পরিসরে করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: