যশোর সদরের নিউ মার্কেট বাসস্ট্যান্ডে দুইটি দূরপাল্লার পরিবহনের বাস কাউন্টারে জরিমানা করা হয়েছে। বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত অভিযানে সোহাগ ও সৌদিয়া পরিবহনের বাস কাউন্টারে জরিমানা করা। বিআরটিএ নির্ধারিত টিকিটের মূল্য তালিকা না টানানোয় বাস কাউন্টার দুটিকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্¦ দেন অধিদপ্তরের যশোর কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএআরটি ও ক্যাবের প্রতিনিধিসহ র্যাব-৬’র সদস্যরা।


























