বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬

১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত: ১৩:৩৯, ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৭:১০, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা বিশেষায়িত ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক ছাড় বা শূন্য শুল্ক সুবিধার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের আওতাধীন ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সুবিধা পাওয়া দেশগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে।

এই শূন্য শুল্ক সুবিধার আওতায় বেশ কিছু বিশেষায়িত ওষুধ ও চিকিৎসাসামগ্রী অন্তর্ভুক্ত থাকছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তরস থেকে তৈরি চিকিৎসা সামগ্রী, বন্ধ্যত্বের ওষুধ, সেল ও জিন থেরাপি এবং অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেট। এছাড়া রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় ও পারমাণবিক হুমকি মোকাবিলায় ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম এবং প্রাণীর চিকিৎসায় ব্যবহৃত কিছু পণ্য ও এসব পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামালও এই ছাড়ের অন্তর্ভুক্ত হবে।

ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, গত এপ্রিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা করা শর্তের ভিত্তিতেই এই সুবিধা দেওয়া হচ্ছে। শর্ত অনুযায়ী, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কার্যকর বা সম্ভাব্য বাণিজ্য ও নিরাপত্তা চুক্তি রয়েছে, অথবা যেসব দেশের পণ্য যুক্তরাষ্ট্রের জরুরি স্বাস্থ্য চাহিদা পূরণে অপরিহার্য, তারাই এই শূন্য শুল্ক সুবিধা পাবে। এই তালিকায় বাংলাদেশ ছাড়াও ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য, ভিয়েতনাম এবং ইউরোপীয় ইউনিয়ন স্থান পেয়েছে।

তবে এই নির্দিষ্ট শুল্কমুক্ত শ্রেণির বাইরে থাকা পেটেন্টযুক্ত ওষুধের ওপর আগের মতোই ১০০ শতাংশ শুল্ক বহাল থাকবে, যদি না সেগুলো অন্য কোনো শুল্ক সুবিধার আওতায় পড়ে। অন্যদিকে, বাণিজ্য বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী জেনেরিক ওষুধ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট উপাদানগুলো যুক্তরাষ্ট্রের সেকশন ২৩২-এর এই শুল্ক নীতির আওতামুক্ত থাকবে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: