বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬

৩ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা অফিস

প্রকাশিত: ১০:৪৬, ১৮ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বাংলাদেশ বুলেটিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।

এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইস ব্যবহার করে সরাসরি ভিডিওচিত্র সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রয়েছে।

এর আগে ১৫ নভেম্বর গোপালগঞ্জে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। পরবর্তী সময়ে আরও সদস্য মোতায়েন করা হয়। সর্বশেষ ২১ প্লাটুনে উন্নীত হওয়ার তথ্য পাওয়া গেছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: