বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬

৩ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার সরকারি অনুদান হস্তান্তর

রানার ডেস্ক

প্রকাশিত: ১১:৩৭, ১৮ নভেম্বর ২০২৬

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার সরকারি অনুদান হস্তান্তর

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার সরকারি অনুদান হস্তান্তর

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন ঘিরে তিন কোটি টাকার আর্থিক সহায়তার চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বুধবার সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট সম্প্রদায়ের প্রতিনিধিদের কাছে এই অর্থ পৌঁছে দেওয়া হয়।

উৎসব উদযাপনে সহায়তার অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদিত এ অনুদানের চেক তাদের হাতে তুলে দেওয়া হয়।

সরকারি তথ্য অনুযায়ী, বিগত বছরের তুলনায় এবারের বড়দিনে অনুদানের অঙ্ক এক কোটি টাকা বাড়ানো হয়েছে। গত বছর এই খাতে সরকারের পক্ষ থেকে দুই কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল।

সচিবালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ সদস্য ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ খ্রিষ্টান সম্প্রদায়ের জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: