ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচিত মো. আসাদুজ্জামান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী পদে মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রীপরিষদের শপথ গ্রহণ শেষে দপ্তর বন্টনে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মো. আসাদুজ্জামান ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী আবু সালেহ মো. মতিয়ার রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।


























