বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন থেকে নির্বচিত সংসদ সদস্য লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
তিনি একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও পরিবেশবিদ। বাগেরহাট রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের বড়দিয়া গ্রামের সন্তান। তিনি বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এবং ‘সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বিজয়ী হওয়ার পর থেকেই বাগেরহাট জেলার মানুষ তাকে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে দেখার স্বপ্ন দেখছিলেন। ফলে তার প্রতিমন্ত্রী হওয়ার খবরে আনন্দিত রামপাল-মোংলা উপজেলার বাসিন্দাদের মধ্যে আনন্দ-উদ্দিপনা সৃষ্টি হয়েছে।


























