বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬

৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা বিভাগ পেয়েছে দুই মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৯:৪৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২০:৫৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

খুলনা বিভাগ পেয়েছে দুই মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী


বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় খুলনা বিভাগ থেকে স্থান পেয়েছেন দুইজন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপির মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তারা শপথ বাক্য পাঠ করেন। 

মন্ত্রিসভায় মাগুরা-২ আসন থেকে নির্বাচিত কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচিত সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

এছাড়া যশোর-৩ (সদর) আসন থেকে নির্বাচিত বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন থেকে নির্বচিত সংসদ সদস্য লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: