শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬

৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শৈলকুপায় কৃষককে পিটিয়ে হত্যা, আটক ২

প্রতিনিধি, ঝিনাইদহ  

প্রকাশিত: ১৫:৫৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

শৈলকুপায় কৃষককে পিটিয়ে হত্যা, আটক ২

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের বসন্তপুর জয়ন্তী নগর গ্রামে জমি নিয়ে বিরোধের এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে।  অভিযোগ উঠেছে, বোনের স্বামী ও ভাগ্নে মারপিটে কেসমত আলী (৫৬) নামে ওই কৃষকের মৃত্যু।  বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের মৃত সিরাজ সর্দারের ছেলে।
স্থানীয়রা জানায়, কেসমত আলীর সাথে কয়েকবছর ধরে তার ছোট বোনের স্বামী নবছদ্দির জমি নিয়ে বিরোধ চলছে। বৃহস্পতিবার সকালে নবিছদ্দি ও কেসমত আলীর এ নিয়ে বাকবিতণ্ডা হয়। এরই একপর্যায়ে নবিছদ্দি ও তার পরিবারের লোকজন কেসমত আলীকে পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ দিকে এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় উপজেলার বোয়ালিয়া গ্রাম থেকে আটক করা হয়েছে অভিযুক্ত নবিছদ্দি ও তার ছেলে রফিকুলকে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া তাহসিন বলেন, কেসমত আলীকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। আঘাতজনিত কারণ অথবা স্ট্রোকেও তিনি মারা যেতে পারেন। ময়নাতদন্তের রিপোর্ট থেকে সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, হত্যার ঘটনায় দুইজন আটক হয়েছে। নিহতের পরিবার মামলা করলে তাদের গ্রেপ্তার দেখানো হবে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: