মঙ্গলবার ২৩ জুন ২০২৬

৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল এনসিপি

রানার ডেস্ক

প্রকাশিত: ১৬:১২, ২২ জুন ২০২৬

নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল এনসিপি

জেলা শহর ও মহানগর পর্যায়ের সব নেতাকর্মীকে জরুরি নির্দেশনা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২২ জুন) দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আওয়ামী ফ্যাসিবাদের অধীনে সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই লক্ষ্যে দলটির পক্ষ থেকে দেশব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কর্মসূচি সফল করতে দলের সব জেলা ও মহানগর শাখাকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় দেশের সব জেলা শহর ও মহানগর এলাকায় একযোগে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হবে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: