শুক্রবার ০৭ আগস্ট ২০২৬

২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

রানার ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৬, ৬ আগস্ট ২০২৬

আপডেট: ১৮:৪৭, ৬ আগস্ট ২০২৬

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।  এ ছাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে বলে জানানো হয়।

 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: