জাতীয় যুবশক্তির যশোর জেলা শাখার যুগ্ম সদস্য সচিব রূপম আহসান অর্ণবের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সংগঠনের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) ইবনে সাহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অর্ণবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে তিনি লিখিতভাবে এর জবাব দেন।
যশোর জেলা শাখার আহ্বায়ক মো. ইমদাদ হোসেন ও সদস্য সচিব ফারহীন আহমেদের নির্দেশক্রমে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্ণবের দেওয়া ব্যাখ্যা ও কারণ পর্যালোচনা করে তা সন্তোষজনক ও গ্রহণযোগ্য বিবেচিত হয়েছে।
এ কারণে সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতার বিষয়টি বিবেচনায় নিয়ে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং আগের সাংগঠনিক দায়িত্বে (যুগ্ম সদস্য সচিব) বহাল করা হয়েছে।


























