‘বন্ধুত্বে প্রাণ- ঐক্যে শক্তি’ স্লোগানকে সামনে রেখে যশোরে এসএসসি ৮৫- এর বন্ধুমেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এসএসসি ৮৫- যশোরের উদ্যোগে শুক্রবার আইটি পার্ক যশোরে দিনব্যাপী এ বন্ধুমেলা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলার এসএসসি ৮৫- এর সাড়ে চার শতাধিক বন্ধু এ মেলায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে সন্ধ্যার পর গাওছুল আজমকে সভাপতি এবং এআই রাসেলকে সাধারণ সম্পাদক করে ৮৫-যশোরের ২৩ সদস্য বিশিষ্ট নির্বাহী পর্ষদ (২০২৫-২০২৮) ঘোষণা করা হয়।
পর্ষদের অন্যরা হলেন- সহসভাপতি নাসির উদ্দীন মিঠু, সেলিম রেজা বাবুল ও আক্তারুজ্জামান, সহ সাধারণ সম্পাদক হাসানুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক নাজিম রেজা বাবু, প্রচার সম্পাদক আজিমুল আরিফ, সহপ্রচার সম্পাদক শেখ মোফাজ্জেল করিম তুষার, অর্থ সম্পাদক কাওছার আলী, সমাজ কল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সাংস্কৃতিক সম্পাদক অমিতাভ ভোলা, নির্বাহী সদস্য নাজমুল হক, রবিউল ইসলাম রবি, অজয় কুমার চৌধুরী, মার্থা মন্ডল, নাসির উদ্দিন রুমী, রোকনুজ্জামান খান টিটু, মানবী বিশ্বাস, একেএম কামরুজ্জামান শাহীন, শহীদ হোসেন মনা ও জেমিন আক্তার রুবী।
এর আগে সকালে বেলুন উড়িয়ে এ বন্ধুমেলার উদ্বোধন করা হয়। এরপর আইটি পার্ক অডিটোরিয়ামে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ শেষে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের পর প্রয়াত বন্ধুদের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন যশোর বন্ধুমেলা উদযাপন পর্ষদ-২০২৬ -এর সদস্যসচিব এআই রাসেল। স্বাগত বক্তব্য দেন এ উদযাপন পর্ষদের আহ্বায়ক গাওছুল আজম। এরপর কামরুজ্জামান আজাদের কথা, সুর ও সংগীত পরিচালনায় ৮৫- যশোরের থিম সং ‘ বন্ধুত্বের বন্ধনে অটুট... ’ পরিবেশিত হয়। বন্ধু পরিচিতির পর বিকেলে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।


























