রোববার ০১ মার্চ ২০২৬

১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দাদিকে কুপিয়ে ও নাতনিকে ধর্ষণের পর হত্যা

রানার ডেস্ক

প্রকাশিত: ১১:৪০, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

দাদিকে কুপিয়ে ও নাতনিকে ধর্ষণের পর হত্যা

পাবনার ঈশ্বরদী উপজেলায় পৃথক জায়গা থেকে দাদি-নাতনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বাড়ির উঠান থেকে দাদির আর সরিষা ক্ষেত থেকে নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুজন হলেন সুফিয়া খাতুন (৬৫) ও তার নাতনি (১৫)। তারা দুজনই ওই বাড়িতে একা ছিলেন বলে জানা গেছে।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান তথ্যটি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে হঠাৎ কান্নাকাটির আওয়াজ শুনে রাস্তায় বের হয় প্রতিবেশীরা। পরে কান্নার আওয়াজ থেমে গেলে বাড়িতে চলে যান তারা। আজ শনিবার সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। জামিলাকে খোঁজাখুঁজির একপর্যায়ে বিবস্ত্র অবস্থায় সরিষা ক্ষেতে মরদেহ পাওয়া যায়।

‎এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: