মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬

১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জেলা প্রশাসকের অভিনন্দন

হলদে পাখির দেশসেরা যশোর কালেক্টরেট  স্কুলের ৩ শিক্ষার্থীকে

রানার প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

হলদে পাখির দেশসেরা যশোর কালেক্টরেট  স্কুলের ৩ শিক্ষার্থীকে

হলদে পাখির অ্যাক্টিভিটি প্যাকে দেশসেরা হওয়ায় যশোর কালেক্টরেট স্কুলের তিন শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। সোমবার দুপুরে তিনি কালেক্টরেট স্কুল দলের কৃতিত্ব অর্জনকারী তিন শিক্ষার্থী জুনাইনা আক্তার, অঙ্কনা পাল ও মিনহা রহমান সুপ্তকে উপহার প্রদান করেন এবং অভিনন্দন ও শুভকামনা জানান। পরে যশোর জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেইজেও তাদের অভিনন্দন জানিয়ে স্ট্যাটাস দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোদাচ্ছের হোসেন। 
এর আগে রোববার (২২ ফেব্রুয়ারি) হলদে পাখির অ্যাক্টিভিটি প্যাকে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় খুলনা অঞ্চলের যশোর কালেক্টরেট স্কুল দল দেশ সেরার কৃতিত্ব অর্জন করে। এদিন বিকেলে রাজধানীতে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয় অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। যশোর কালেক্টরেট স্কুল দলের কৃতিত্ব অর্জনকারী তিন শিক্ষার্থী হলো, জুনাইনা আক্তার, অঙ্কনা পাল ও মিনহা রহমান সুপ্ত। রোববার রাতে তারা যশোরে ফিরে আসার পর সোমবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান তাদের সাথে সৌজন্য সাক্ষাত করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।#

/আলি

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: