বালিয়াডাঙ্গা নবদিগন্ত প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার এ উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন পাবলিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি যশোরে বিশেষ পুলিশ সুপার ( সিআইডি) সিদ্দিকা বেগম। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন, সদস্য দৈনিক রানারের সাহিত্য সম্পাদক কবি মামুন আজাদ ও কবি শাহিদুর রহমান। সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান টিটুল।


























