মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬

১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা 

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১৬:৪৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা হয়েছে। সোমবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। 
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল। জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বকুল হোসেন । 
সভায় বক্তারা বলেন, অসাধু উপায়ে কোন ব্যবসায়ী যেন সারের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ন্যায্য মূল্যে সার পেতে কৃষকেরা যেন কোনো ভোগান্তিতে না পড়েন। চলতি মৌসুমে এই উপজেলায় সারের সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে হবে। 
এ ছাড়াও মতবিনিময় সভায় প্রকৃত কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা সঠিকভাবে বিতরণের গুরুত্বারোপ করা হয়। নিয়মিত বাজার তদারকির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যরাসহ বিসিআইসি ও বিএডিসি ডিলারেরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: