বুধবার ১৮ নভেম্বর ২০২৬

৩ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

জিয়াউলের দুই হাত হাতকড়ায় বাঁধা, মাথায় হেলমেট, বুকে ভেস্ট

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৮:৫৩, ১৬ নভেম্বর ২০২৬

জিয়াউলের দুই হাত হাতকড়ায় বাঁধা, মাথায় হেলমেট, বুকে ভেস্ট

বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট পরা জিয়াউল আহসান ছিলেন নীরব। মাথা নিচু করে এজলাসে প্রবেশ করেন তিনি। ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানোর পাশাপাশি মাথায় হেলমেট ও বুকে ভেস্ট পরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। শুধু তিনি নন, এই মামলার অপর আসামিদেরও আজ এভাবে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। জাতীয় সংসদে প্রশ্ন ওঠার পর আজ এভাবেই আসামিদের আদালতে হাজির করা হয়।

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার আজ ট্রাইব্যুনাল–২ এ শুনানি ছিল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদসহ এই মামলার আসামি ৪১ জন। এই মামলায় গ্রেপ্তার ১১ আসামির একজন জিয়াউল আহসান।

দুপুর ১২টার দিকে পুলিশের একটি ভ্যানে করে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। দেখা যায়, জিয়াউল আহসানের দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো। মাথায় হেলমেট। বুকে ভেস্ট।

বেলা পৌনে ১টার দিকে এই মামলার অপর আসামিদের সঙ্গে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালের এজলাসে তোলা হয়। তখনো জিয়াউলের হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে ভেস্ট ছিল।

পরে শুনানি চলার সময় জিয়াউলসহ অন্য আসামিদের হাতকড়া, হেলমেট ও ভেস্ট খুলে নেওয়া হয়।

দেখা যায়, ট্রাইব্যুনালের এজলাসে হাজির করার সময় জিয়াউলের পাশাপাশি এই মামলার আসামি সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, সাবেক প্রতিমন্ত্রী মো. শামসুল হক (টুকু), সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি মোহা. আবদুল জলিল মণ্ডল ও একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুর হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে ভেস্ট রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: